ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর হেলাল

চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর হেলাল ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এরইমধ্যে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও তৃণমূলের সুসংগঠিত করেছি। এর প্রতিদান হিসেবে দল আমাকে ধানের শীষ মার্কা দিয়েছে। এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে বিএনপি। 

মাজার জিয়ারতের পর হেলাল উদ্দিন হাটহাজারীর লালিয়ার হাট এলাকায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারত করেন। পরে তিনি ওয়াহিদুল আলমের ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন। এরপর হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী