ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নবীনগরে আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
নবীনগরে আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে সাংবাদিকদের ক্ষোভ ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

গতকাল বুধবার (৫ অক্টোবর) রাতে নবীনগর থানা প্রাঙ্গণে থানার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময়সভায় সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।

সাংবাদিকদের অভিযোগ, সম্প্রতি নবীনগর পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

তারা আরো বলেন, সম্প্রতি উপজেলা সদরের পদ্মপাড়ায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের বাসার সামনে সশস্ত্র হামলায় তিনি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং বড়িকান্দি গণি শাহ মাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হওয়ার মতো ঘটনাগুলো উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী। এর আগে নবীনগরে এমন আইনশৃঙ্খলার অবনতি দেখা যায়নি।

গত দুই মাসে একাধিক খুন, ভয়াবহ সন্ত্রাসী হামলা, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় পুলিশ দৃশ্যমান কোনো কার্যকর ভূমিকা নিতে না পারায় আইনশৃঙ্খলার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

সাংবাদিকরা পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক পুলিশের জনবল সংকট, গাড়ির স্বল্পতা ও যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়নসহ নানা সমস্যা তুলে ধরেন। 

তিনি আশ্বস্ত করে জানান, খুব স্বল্প সময়ের মধ্যেই নবীনগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে।

পাশাপাশি তিনি সাংবাদিকদের অনুরোধ করেন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

গতকাল বুধবার রাত ৮টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় নবীনগরের সিনিয়র সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী