ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

দেবের সহ-অভিনেতা থেকে এখন মুদি দোকানদার খলনায়ক সুরজিৎ

একসময় পর্দায় ভয় দেখাতেন, এখন জীবনের বাস্তব মঞ্চে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ওপার বাংলার খলনায়ক সুরজিৎ সেন।
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪০ সময়
দেবের সহ-অভিনেতা থেকে এখন মুদি দোকানদার খলনায়ক সুরজিৎ ছবি : সংগৃহীত

একসময় পর্দায় ভয় দেখাতেন, এখন জীবনের বাস্তব মঞ্চে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ওপার বাংলার খলনায়ক সুরজিৎ সেন। নায়ক দেবের সঙ্গে ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’— জনপ্রিয় এসব ছবিতে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু সেই অভিনেতাকে এখন দেখা যায় কলকাতার এক মুদির দোকানে। 

প্রায় পাঁচ বছর ধরে পর্দার বাইরে সুরজিৎ। জীবিকা এখন দোকানের আয়েই চলছে। ভারতীয় গণমাধ্যমকে বললেন, ১৯৯৮ সাল থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করেছি, অথচ সব মিলিয়ে উপার্জন করেছি মাত্র পাঁচ লাখ টাকা। ভাবুন, কী অবস্থা ছিল!

বর্তমানে ব্যারাকপুরে একটি মুদির দোকান চালান তিনি। দোকানে আইসক্রিম, পানীয়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করেন। এখান থেকেই চলছে সংসার। তার মা-বাবা রয়েছেন ব্যারাকপুরেই। তবে স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন অভিনেতা।

রাজনীতির প্রভাবেই চলচ্চিত্রে কাজ পাওয়া বন্ধ হয়ে গেছে বলে দাবি সুরজিতের। বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবে আমি হয়তো অন্য দল করতাম, কিন্তু তা নয়। আমি কখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।

অভিনয়ে ফেরার ইচ্ছা নেই জানিয়ে সুরজিৎ বলেন, এখন এই দোকানই আমার ভরসা। এখান থেকেই সংসার চলে, এটাকেই ধরে রাখতে চাই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প