ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোটসহ আটক ১

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের আমবাগান এলাকা থেকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে একজনকে আটক
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোটসহ আটক ১ ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের আমবাগান এলাকা থেকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার তাকে আটক করা হয়। আটক মেহেদী নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়েছে। তবে এ সময় তার অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান, আটক মেহেদীর কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃত নোটগুলো এতটাই নিখুঁত যে, খালি চোখে সেগুলো শনাক্ত করা কঠিন। এ সময়, আগামীকাল তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। 

এর আগে, গত ৬ নভেম্বর ক্রেতা সেজে ভারতীয় সীমান্ত দিয়ে ঢোকা জাল টাকার প্রমাণ পায় যমুনা টেলিভিশন। যেগুলো দেখতে অবিকল আসল টাকার মতো। হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়। দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগমসহ অনেকেই। গত ৫ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। 

আর তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা— সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। সেইসাথে, ডিজিটাল লেনদেনের প্রতিও উৎসাহিত করা হয়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী