ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬–এর মনোনয়ন প্রকাশ, এগিয়ে কেন্ড্রিক লামার

বিশ্বসঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের মুকুট গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর মনোনয়ন প্রকাশিত হয়েছে। সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬–এর মনোনয়ন প্রকাশ, এগিয়ে কেন্ড্রিক লামার ছবি : সংগৃহীত

বিশ্বসঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের মুকুট গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর  মনোনয়ন প্রকাশিত হয়েছে। সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন র‌্যাপার কেন্ড্রিক লামার, যিনি সর্বোচ্চ নয়টি মনোনয়ন পেয়েছেন। তারপরেই আছেন লেডি গাগা ও ব্যাড বানি, যারা বিভিন্ন বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

এবারের গ্র্যামিতে রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও অ্যালবাম অব দ্য ইয়ার—তিনটি প্রধান বিভাগেই মনোনয়ন পেয়েছেন কেন্ড্রিক লামার, যা তাকে বছরের সবচেয়ে আলোচিত শিল্পীতে পরিণত করেছে। 

লেডি গাগা পেয়েছেন সাতটি মনোনয়ন, আর লাতিন তারকা ব্যাড বানি ইতিহাস সৃষ্টি করেছেন—একই বছরে প্রথমবারের মতো কোনো স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে সেরা অ্যালবাম, সেরা রেকর্ড ও সেরা গানের বিভাগে একযোগে মনোনয়ন পেয়েছে তার অ্যালবাম 'Debí Tirar Más Fotos (I Should Have Taken More Photos)'–এর মাধ্যমে।

কে-পপ ঘরানাও এ বছর উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে। রোজে ও ব্রুনো মার্সের গান 'APT'মনোনয়ন পেয়েছে তিনটি প্রধান বিভাগে—রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স। 

নেটফ্লিক্সের জনপ্রিয় ছবি 'Kpop Demon Hunters'–এর গান 'Golden'পেয়েছে তিনটি মনোনয়ন—সং অব দ্য ইয়ার, বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স এবং বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া।

‘বেস্ট নিউ আর্টিস্ট’ বিভাগেও এসেছে তরুণ প্রতিভাদের চমক। তালিকায় রয়েছেন অলিভিয়া ডিন, লিওন থমাস, ক্যাটসআই এবং অ্যালেক্স ওয়্যারেনসহ আরও অনেকে।

এবারের গ্র্যামি বিবেচিত হয়েছে ২০২৪ সালের ৩১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ আগস্ট পর্যন্ত প্রকাশিত গান ও অ্যালবাম। এই সময়সীমার বাইরে থাকায় টেইলর সুইফটের 'The Life of a Showgirl' মনোনয়নে জায়গা পায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প