ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

জাহানারার অভিযোগে বিসিবির চার কর্মকর্তা ওএসডি

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে চারজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১১ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১১ সময়
জাহানারার অভিযোগে বিসিবির চার কর্মকর্তা ওএসডি ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে চারজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে ‘ন্যস্ত’ (ওএসডি) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওএসডি করা কর্মকর্তারা হলেন, ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু। 

বিসিবি সিইও নিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে এক জাতীয় দৈনিককে বলেন, ‘বোর্ড সেই সব ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে।’ তিনি আরো যোগ করেন, এই বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।

প্রধান অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম, প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক, বর্তমানে চীনে অবস্থান করছেন। শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, তিনি বিসিবির তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এবং যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।

বিসিবি শনিবার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম, আর সদস্য হিসেবে রয়েছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার