রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার অব্যবস্থাপনা এবং ড. তোফায়েল ভুইয়ার বিরুদ্ধে ভুল চিকিসার অভিযোগ এনে মানববন্ধন করেছে রংপুরের ছাত্র-জনতা।
রোববার ( ৯ নভেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় তাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, মাহমুব হাসান তন্ময়, আসিফ মাহমুদ, রাইয়ানসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. তোফায়েল হোসেন ভূইয়ার বিরুদ্ধে ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসার অভিযোগের তদন্ত করতে হবে।
অংশগ্রহণকারীদের অভিযোগ, রংপুর মেডিকেলসহ শহরের বেসরকারি হাসাপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসার অব্যস্থাপনা সীমা ছাড়িয়ে গেলেও কর্তৃপক্ষ সেটি নিয়ে কাজ করছে না। এতে স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে। ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর হার বেড়েছে।
এসবের বিষয়ে উদ্যোগ নেয়া না হলে ছাত্র-জনতা আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন