ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে গণমাধ্যম: মির্জা ফখরুল

নিজের ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে তা তুলে নেয়া নিয়ে দেয়া বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে—
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে গণমাধ্যম: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

নিজের ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে তা তুলে নেয়া নিয়ে দেয়া বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে— এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, 'বিকেলে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

 আমি আমার বক্তব্যে বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। 

আমার দেয়া বক্তব্যে আরও বলেছি, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনও মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনও বক্তব্য দেইনি। দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেয়া হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সমস্ত মামলা তুলে নেব। আমরা প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি করবো না।

তার এই বক্তব্য নিয়ে অনেক গণমাধ্যমের প্রতিবেদনের শিরোনাম ও ফটোকার্ডে বলা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সমস্ত মামলা তুলে নেব। কোনও কোনও প্রতিবেদনে তার বক্তব্যের পুরো বর্ণনার বদলে আংশিক থাকার এ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই