ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। টঙ্গী স্টেশনরোড, কলেজ গেট
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১২ সময়
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ ছবি : সংগৃহীত

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। টঙ্গী স্টেশনরোড, কলেজ গেট এবং এশিয়া পেট্রোলপাম্প এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা। 

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই অবরোধ তৈরি করেন বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল স্থবির যায়। বিক্ষুব্ধরা এসময় হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারেরও পদত্যাগ দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সালাহ উদ্দিন সরকার, জামায়াতে ইসলামী এমপি প্রার্থী ড. হাফিজুল রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, প্রভাষক বশির আহমেদ, হাজী জসিম উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন, আব্দুর রহিম খান কালা, অ্যাডভোকেট শাহিন মোল্লা, পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, গাজীপুর-৬ আসন পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। সেইসাথে, টঙ্গী-গাজীপুর থেকে উত্তরবঙ্গের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতাকর্মীরা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী