চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নয়াবাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে বড়পুল এলাকায় গিয়ে সমাবেশ হয়।
কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, সরকারের লোকজন ও বন্দর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে একের পর এক টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এতে বন্দরের শ্রমিকরা যেমন চাকরি হারাবে তেমনি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন