ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

কুমিল্লায় নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিল করার প্রস্তুতিকালে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৪ সময়
কুমিল্লায় নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক ছবি : সংগৃহীত

নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিল করার প্রস্তুতিকালে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। 

শহরের বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সংঘবদ্ধ অবস্থায় ২৯ জনকে আটক করে পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে আটক  করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে আটকদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। 

প্রত্যাক্ষদর্শীরা জানায়, সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার করার জন্য ছাত্রলীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকে। পরে হঠাৎ পুলিশি অভিযান শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাশকতার পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। 

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালানো হয়। আটকদের কাছ থেকে বাশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। সাবেক এমপি আ.ক.ম বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনার অর্থায়নে শহরে ছাত্রলীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি  নেয়। 

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে। এ ঘটনায় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী