ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ২০ নভেম্বর পর্যন্ত তারিখ বাড়ানো হয়েছে 'শাপলা কলি' প্রতীকে এনসিপির মনোনয়ন আবেদনের সময়।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সারজিস। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ অন্যন্য নেতৃবৃন্দ।

পঞ্চগড়ের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সারজিস বলেন– সকল প্রকার চাঁদাবাজি, দুর্নীতির অবসান ঘটানো হবে। নির্বাচিত হলে অকারণে কোনো রাজনৈতিক দলের নেতাকে হয়রানি না করতে দেয়ার প্রতিশ্রুতিও দেন সারজিস।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, আগামীকাল (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায় ঘোষণার দিন মাঠে থাকবে জাতীয় নাগরিক পার্টি। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়ভার সরকারকেই নিতে হবে।

সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ভারত সফর সন্দেহজনক উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এ সফর আসন্ন জাতীয় নির্বাচনে ভারতের কোনো হস্তক্ষেপ কিনা, সরকারকে তা স্পষ্ট করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই