ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নাটোরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার

নাটোরের লালপুর থেকে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫৯ সময়
নাটোরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার ছবি : সংগৃহীত

নাটোরের লালপুর থেকে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— একই এলাকার ওয়াহেদ আলী সেন্টু এবং তার সহযোগী মাহমুদ হোসেন শাকিল। 


লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপালপুর বাজার এলাকায় একটি সংঘবদ্ধ চক্র নারীদের দ্বারা প্রলোভন দিয়ে মানুষকে ফাঁদে ফেলে চাঁদা আদায় করে। এরই ধারাবাহিকতায় তারা স্থানীয় কাঠ ব্যবসায়ী হাবিবুর রহমানকে হানি ট্র্যাপে ফেলে তার কাছ থেকে  নগদ অর্থ হাতিয়ে নেয়াসহ তার ব্যবহৃত মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নেয়।


বিষয়টি নিয়ে ভুক্তভোগী হাবিবুর মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। হানি ট্র্যাপ চক্রের নারী সদস্যসহ অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 


জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নাটোর জেলার মধ্যে লালপুরে বিভিন্ন ধরনের প্রতারক এবং হ্যাকারদের দৌরাত্ম্য বেশি রয়েছে। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী