ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

মুজিব নয় স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা ভাসানী: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দূরদর্শী ভাসানী দুই পাকিস্তানের বৈষম্য মানতে না
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৯ সময়
মুজিব নয় স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা ভাসানী: রাশেদ প্রধান ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দূরদর্শী ভাসানী দুই পাকিস্তানের বৈষম্য মানতে না পেরে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন। স্বাধীনতার কথা বলেছিলেন এবং দেশের মানুষের মধ্যে স্বপ্নের বীজ বপন করেছিলেন। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে, শেখ মুজিবের মত নিজের নিরাপত্তার জন্য পাকিস্তানে আশ্রয় নেয় নাই। মুজিব নয় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা। রাশেদ প্রধান বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভাসানীর সক্রিয় ভূমিকা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণা ছিল। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ আমাদের লালন করতে হবে। এক ফ্যাসিস্টের বিদায়ে আরেক ফ্যাসিস্টের জন্ম দেওয়া যাবে না। চাঁদাবাজি, দখলদারি ও ভারতের গোলামির রাজনীতি যারা নতুন করে করতে চায়, তাদের আগামী জাতীয় নির্বাচনে রুখে দিতে হবে।


সোমবার সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে, মওলানা আব্দুল হামিদ এখন ভাসানীর ৪৯তম ওফাত দিবস উপলক্ষে জাগপা আয়োজিত ‘স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বাংলার ভাসানী’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম, সাংঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই