ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সতর্ক পুলিশ

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকার ৪২ কিলোমিটারের
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২ সময়
হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সতর্ক পুলিশ ছবি : সংগৃহীত

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকার ৪২ কিলোমিটারের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তবে জনজীবন ও যান চলাচল রয়েছে স্বাভাবিক। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।


জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার দিন ধার্য ছিল সোমবার। এ লক্ষ্যে নাশকতা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার উত্তরে পৃথকভাবে সামুকসার ও মিয়াবাজার অংশে এবং দক্ষিণে দত্তসার ও জগন্নাথদিঘি অংশে চেকপোস্ট বসানোসহ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়াও মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার লাকসাম রোডের মাথায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব স্থানে সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হচ্ছে।


চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘এএসপি সার্কেলের নেতৃত্বে বেশ কয়েকটি গাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী