ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আ. লীগের আর রাজনৈতিক ক্যারেক্টার অবশিষ্ট নেই : সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এই রায়ে আওয়ামী লীগ যথেষ্ট পরিমাণ ব্যাকফুটে যাবে। রাজনৈতিক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
আ. লীগের আর রাজনৈতিক ক্যারেক্টার অবশিষ্ট নেই : সারোয়ার তুষার ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এই রায়ে আওয়ামী লীগ যথেষ্ট পরিমাণ ব্যাকফুটে যাবে। রাজনৈতিক একটা দল হিসেবে যদি কাউকে কল্পনা করি, তাহলে তার রাজনৈতিক ক্যারেক্টারটা হচ্ছে সবচেয়ে বড়। সাংগঠনিক ক্যারেক্টারটা হচ্ছে সবচেয়ে বড়। আওয়ামী লীগের রাজনৈতিক যে ধরনের তৎপরতা গত এক বছর দেখলাম তার আর কোনো রাজনৈতিক ক্যারেক্টার অবশিষ্ট নেই।


সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন।


সারোয়ার তুষার বলেন, এক ধরনের চোরাগুপ্তা হামলা করা টাইপের গুপ্ত সংগঠনের মতো তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গোপালগঞ্জের মুখসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী পদত্যাগ করেছে। এই ঘটনা আরো বাড়বে।


যতই দিন যাবে তত আরো বাড়বে।

তুষার বলেন, তাদের মধ্যে যারা কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত ছিল না, সাধারণ সমর্থক যারা কোনটাসা হয়েছিল গত ১০-১৫ বছর তারা নানাভাবে সমাজে পুনর্বাসিত হবে। সেটা খুব দোষের কিছু হবে না। কারণ তারা এখন যে দলগুলো এভেলেবল আছে তার মধ্যে থেকে একটাকে ভোট দিবেন।


ভোট দেওয়ার মধ্য দিয়ে এটা একটা রিকনসিলিয়েশনও হয়ে গেল। আর যারা ক্রিমিনাল তাদের অবশ্যই শাস্তি হতে পারে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

তুষার আরো বলেন, শুধু এই রায় না গত এক দেড় বছরে আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই নষ্ট হয়েছে। এই রায়ের মধ্যে দিয়ে সেটা আরো ব্যাপকভাবে হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প