ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

অবৈধভাবে বালু উত্তোলন, ১০ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে জড়িত এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৪৩ সময়
অবৈধভাবে বালু উত্তোলন, ১০ লাখ টাকা জরিমানা ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে জড়িত এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।


তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের পার্শ্বে তফসিল বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।


ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত নাসিরাবাদ গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়াকে (৩৪) দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

অর্থদণ্ডের অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী