ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

‘আমি কায়সার কামাল স্যারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি’

একটি মামলায় অনিচ্ছাকৃত ভুল বক্তব্য থেকে সৃষ্টি হওয়া বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির জন্য ব্যারিস্টার কায়সার কামালের কাছে প্রকাশ্যে
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
‘আমি কায়সার কামাল স্যারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি’ ছবি : সংগৃহীত

একটি মামলায় অনিচ্ছাকৃত ভুল বক্তব্য থেকে সৃষ্টি হওয়া বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির জন্য ব্যারিস্টার কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বক্তব্যদাতা নারী। আইনজীবীর প্রতি ভুল তথ্যের ভিত্তিতে মন্তব্য করায় তিনি গভীর অনুতাপ প্রকাশ করেন।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে মবিনা জান্নাত নামের ওই নারী বলেন, “গভীর অনুতাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি ‘slip of tongue’-এর কারণে একজন সম্মানিত মানুষের প্রতি একটি অন্যায় পরিস্থিতি তৈরি হয়েছে।


এ জন্য আমি জনাব কায়সার কামাল স্যারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি।”

তিনি জানান, গত ২৫ মে আসামি মোকাদ্দেস হানিফের বিষয়ে সংবাদ সম্মেলন করার সময়, তার ভুল তথ্য, বিভ্রান্তিকর ফোনকল এবং চক্রান্তমূলক পরিস্থিতির ফাঁদে পড়ে তিনি অজান্তে ব্যারিস্টার কায়সার কামাল স্যারের নাম ভুলভাবে উচ্চারণ করেন।


তিনি বলেন, ‘আমি স্বীকার করছি, যাচাই না করে একজন আইনজীবীর নাম মুখে আনা আমার দায়িত্বজ্ঞানহীন কাজ ছিল। স্যার যেভাবে ধৈর্য, মানবিকতা ও প্রজ্ঞা দেখিয়েছেন—তা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।


নিজেকে একজন মা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার সন্তানের নিরাপত্তা, অধিকার ও ভবিষ্যতের জন্য প্রতিনিয়ত লড়াই করছি। মানসিক চাপের মধ্যেও কখনো ভুল শব্দ বের হয়ে যেতে পারে—স্যার বিষয়টি উপলব্ধি করেছেন বলেই আমি তার কাছে কৃতজ্ঞ।’


তিনি অভিযোগ করেন, তার এই ভুলকে কেন্দ্র করে আসামি মোকাদ্দেস হানিফ ও তার প্রভাবশালী মহল বিষয়টিকে অপব্যবহার করার চেষ্টা করেছে। কিছু অসৎ ব্যক্তি তার নামে অপপ্রচার চালিয়েছে, যা তিনি আগে জানতেন না বা অনুমান করতে পারেননি।


বক্তব্যে তিনি আবারও দুঃখ প্রকাশ করে বলেন, “একজন সম্মানিত আইনজীবীর নাম উচ্চারণ করে যে কষ্ট আমি দিয়েছি, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি আমার ভুল বুঝেছি। জাতির সামনে দাঁড়িয়ে জনাব কায়সার কামাল স্যারের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’


সংবাদ সম্মেলনের শেষে তিনি আশা প্রকাশ করেন যে, ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প