ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ এনসিপির

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ এনসিপির ছবি : সংগৃহীত

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই শোক করা হয়।


বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ সকাল সাড়ে দশটার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ রিখটার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে এখন পর্যন্ত ৭জনের প্রাণহানির এবং অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর এসেছে। তারমধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারী এবং নারায়ণগঞ্জ ও নরসিংদীতে দুই জন করে মোট চার জন নিহত হয়েছেন।


বলা হয়, অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকার মতো অন্যান্য নগরবাসীর জীবন অত্যন্ত সংকটাপন্ন। একের পর এক অগ্নিকাণ্ডসহ, দুর্যোগ কিংবা ভূমিকম্পের ঘটনা ঘটলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির পক্ষ থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভূমিকম্পের কারণ ও ক্ষয়ক্ষতি চিহ্নিত করে অচিরেই টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবস্থাগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি অন্যান্য সহায়তা করার জন্য জোর দাবি জানাচ্ছি।


এনসিপি এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই