ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

পাবনায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ, গুলি বর্ষণ ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।শনিবার (২২ নভেম্বর)
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
পাবনায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের ছবি : সংগৃহীত

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ, গুলি বর্ষণ ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।


শনিবার (২২ নভেম্বর) ফরিদপুর পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত দুস্কৃতিকারীদের অভিযুক্ত করা হয়েছে।


ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল আজম জানান, ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলায় ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্ঠা করছে।


এর আগে, ফরিদপুর উপজেলা সদরের থানা পাড়া এলাকায় অবস্থিত ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে বৃহস্পতিবার রাত ১২টার পর কোন এক সময় ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করা হয়। ককটেলের আঘাতে অফিসের দরজা ভেঙে গেলে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়।


পরদিন সকালে বিএনপির নেতাণকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরির্দশ করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির খোসা উদ্ধার করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী