ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ক্ষমতা ও আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করা হবে না: নাহিদ

আমাদের আদর্শের সঙ্গে কোনও দল একমত পোষণ করলে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু শুধু ক্ষমতা বা আসনের
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪১ সময়
ক্ষমতা ও আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করা হবে না: নাহিদ ছবি : সংগৃহীত

আমাদের আদর্শের সঙ্গে কোনও দল একমত পোষণ করলে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু শুধু ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করা হবে না। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক পার্টি— এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 


রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে সাঈদ কনভেনশন সেন্টার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, অনেক তরুণ দেশপ্রেমিক এবার সংসদে আসবে। তবে নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। প্রশাসন এখনো নিরপেক্ষ আচরণ করছে না। তারা একটি দলের হয়ে কাজ করছে। এ সময় জুলাই চেতনাকে ধারণ করে সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, এনসিপি এককভাবে নির্বাচন করতে চায়। আমরা ৩০০ আসনে প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক সমঝোতা হতে পারে। তবে তা নীতি ও আদর্শিক যায়গা থেকে হবে। এ সময় রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা কলি দলীয় প্রতীক হলেও নির্বাচন কমিশন থেকে এখনও প্রতীকের ডিজাইন দেয়া হয়নি। ফলে নির্বাচনী প্রচারণা বাঁধার মুখে পড়ছে। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হলে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী নির্বাচন মার্কা ও পুরোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি দেব।


এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আমরা জবাবদিহিতার রাজনীতি করতে চাই। পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে নতুন ধারা শুরু করেছে এনসিপি। এখানে যে কেউ মনোনয়ন সংগ্রহ করেছে। এমনও মানুষ এসেছে যারা রাজনীতিতে আসবে এমন চিন্তাও করেনি। আজ রোববার ও আগামীকাল সোমবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প