ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিকগঞ্জে সংঘর্ষ

ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিকগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে দুই
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিকগঞ্জে সংঘর্ষ ছবি : সংগৃহীত

ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিকগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে দুই পক্ষের অন্তত ৫ জন।


পুলিশ জানায়, রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। অন্যদিকে তার মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে পাল্টা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আবুল ভক্তরা। এসময় আবুল সরকারের অনুসারিদের দেখে ধাওয়া করে তৌহিদী জনতার ব্যানারে থাকা আন্দোলনকারীরা। তাদের মারধরে আবুল সরকারের তিন অনুসারি গুরুতর আহত হন। পাল্টা ইটপাটকেলে আহত হন শাস্তির দাবিতে আসা দুই মুসুল্লি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হামলা-পাল্টা হামলার ঘটনার পরে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তৌহিদী জনতা। মানিকগঞ্জে একটি পালা গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী