ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

জামালপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের মানববন্ধন-বিক্ষোভ

জামালপুরের ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নারীরা।রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
জামালপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের মানববন্ধন-বিক্ষোভ ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নারীরা।


রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আমতলী বাজার এলাকায় কয়েক হাজার নারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 


মানববন্ধনে উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সদস্য কামরুল হোদা পালওয়ান স্টেলিং, মহিলা দলের নেত্রী মারুফা আক্তার হ্যাপী, শোভা আক্তারসহ অনেকেই বক্তব্য দেন।


বক্তারা বলেন, জামালপুর-২ আসনে উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। ২০০৯ থেকে ২০১৮ সালের নির্বাচন ছাড়া ইসলামপুরে তেমন একটা যাননি। উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেননি।


তারা আরও বলেন, সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সাথে আঁতাত করে চলার কারণে ফলে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।


মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ইসলামপুর-উলিয়া সড়কের আমতলী বাজারে অবস্থান নেন তারা। এতে আধাঘণ্টার মতো বন্ধ থাকে যান চলাচল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী