ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

নারায়ণগঞ্জে উড়ালসড়কের কাজে ফাটল তিতাসের পাইপ, গ্যাস সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাসের বিতরণী পাইপলাইন ফেটে যাওয়ায় আশেপাশের গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।শনিবার
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময়
নারায়ণগঞ্জে উড়ালসড়কের কাজে ফাটল তিতাসের পাইপ, গ্যাস সরবরাহ ব্যাহত ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাসের বিতরণী পাইপলাইন ফেটে যাওয়ায় আশেপাশের গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।


শনিবার (২২ নভেম্বর) বিকালে উড়ালসড়কের জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায় বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের উপ মহাব্যবস্থাপক মামুনুর রশীদ। 


তিনি বলেন, ১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে।


শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি। প্রস্তুতি নিচ্ছি, দুপুরের দিকে কাজ শুরু করলে আবারও সরবরাহ বন্ধ থাকবে।


এ মেরামতের কাজ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি এ কর্মকর্তা।


এর আগেও একাধিকবার এ প্রকল্পের কাজ করতে গিয়ে তিতাসের গ্যাস পাইপলাইন ফেটে যাবার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। একই সঙ্গে গ্যাসের উপর নির্ভর শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী