ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

গাইবান্ধায় সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ কৌশলে প্রতারণা, আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে 'শয়তানের নিশ্বাস' কৌশল ব্যবহার করে ব্যাংক গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে প্রতারণা
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
গাইবান্ধায় সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ কৌশলে প্রতারণা, আটক ১ ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে 'শয়তানের নিশ্বাস' কৌশল ব্যবহার করে ব্যাংক গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 


রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।


আটক রফিকুল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে জানায় পুলিশ।


ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকালে কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় ব্যাংকের ভেতরে থাকা রফিকুল উত্তোলিত টাকার মধ্যে জাল নোট রয়েছে দাবি করে, পরীক্ষা করার কথা বলে টাকা নেয় এবং কৌশলে ১৪ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। পরে সিসিটিভি ফুটেজে ঘটনা ধরা পড়লে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।


সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ জানান, সকালে রফিকুলকে আবারও শাখায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হয়। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।


ভুক্তভোগী ডা. তোফাজ্জল হোসেন বলেন, রফিকুল আমাকে বলে— ব্যাংক নাকি মাঝে মাঝে জাল নোট দেয়, তাই পরীক্ষা করা দরকার। তার কথায় বিশ্বাস করে টাকা দিই। পরে দেখি ১৪ হাজার টাকা নেই। মনে হয়েছে সে নিশ্বাস জাতীয় কিছু দিয়ে আমাকে বিভ্রান্ত করেছিল।


বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তিনি বিভিন্ন ব্যাংক শাখায় ঘুরে সুযোগমতো গ্রাহকদের 'শয়তানের নিশ্বাস' কৌশলে অসহায় বানিয়ে টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এদিকে, রফিকুলকে আটক করার পর তার বিরুদ্ধে আরও প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে। সম্প্রতি বগুড়ার সোনালী ব্যাংক, পিএলসি শাখা থেকেও গোবিন্দগঞ্জের এক স্কুল শিক্ষক আইয়ুব হোসেন মাস্টারের কাছ থেকে ৮৬ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী