ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা, ২ বন্ধুর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা, ২ বন্ধুর মৃত্যু ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রাকিব (২৬) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিম পাড়া এলাকার মোখলেছুর রহমানের মুকুলের ছেলে ইয়াছিন (৩২)। রাকিব তার বন্ধু ইয়াছিনের বাড়িতে বেড়াতে আসছিল।


স্থানীয়রা জানায়, তারা কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে রসুলপুর বানারপাড় এলাকায় ঘুরতে গিয়েছিলেন। পরে মধুপুরের দিকে ফেরার পথে টেলকি পৌঁছানোর পর হঠাৎ রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পরে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মরদেহ অরণখোলা ফাঁড়িতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী