ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

সাতক্ষীরায় যুবদল নেতাকে প্রাইভেটকার চাপা দেয়ার ঘটনায় চালক গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে প্রাইভেটকার চাপা দেয়ার ঘটনায় চালক শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
সাতক্ষীরায় যুবদল নেতাকে প্রাইভেটকার চাপা দেয়ার ঘটনায় চালক গ্রেফতার ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে প্রাইভেটকার চাপা দেয়ার ঘটনায় চালক শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শিমুল কলারোয়া পৌরসভার বাসিন্দা ও বাজারের শিমুল ফার্মেসির মালিক। 


অন্যদিকে, প্রাইভেটকার চাপায় আহত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামালউদ্দীন টুটুল খুলনার বেসরকারি একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।


এর আগে, গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। 


সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়কের একপাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন যুবদল নেতা জামালউদ্দীন টুটুল। এ সময়, বেপরোয়া গতির একটি প্রাইভেটকার পেছন থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি।


কলারোয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইনে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর আহত করার অপরাধের মামলায়, প্রাইভেটকার চালক শিমুলকে গ্রেফতার করা হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী