ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ভাঙ্গায় খেলাফত মজলিস প্রার্থীর তোরণে আগুন দিল দুর্বৃত্তরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
ভাঙ্গায় খেলাফত মজলিস প্রার্থীর তোরণে আগুন দিল দুর্বৃত্তরা ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 


বুধবার (২৬ নভেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ফয়েজ মিয়ার বাড়ির সামনে মহাসড়কে নির্মিত তোরণে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।


অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় পৌর সভার সামনে এবং ফয়েজ মিয়ার বাড়ির সামনে একটি তোরণ নির্মাণ করে। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর খেলাফত মজলিসের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এবং নিন্দার ঝড় ওঠে। 


এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, যারা আমার তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলবো, আপনারা তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করেন। চারদিকে রিকশা মার্কার জোয়ার দেখে আমার তোরণে আগুন দিয়েছে। এগুলো করে আমাদের দমিয়ে রাখা যাবে না।


এ বিষয় ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, অগ্নিসংযোগের খবরটি পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। বিষয়ে তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী