ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

দৌলত‌দিয়ায় ফে‌রিতে ছদ্মবেশে নৌপুলিশের অ‌ভিযান, ৩ জুয়া‌ড়ি গ্রেফতার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে ছদ্মবেশে অ‌ভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামা‌দি ও নগদ টাকাসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে দৌলতদিয়া
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩ সময়
দৌলত‌দিয়ায় ফে‌রিতে ছদ্মবেশে নৌপুলিশের অ‌ভিযান, ৩ জুয়া‌ড়ি গ্রেফতার ছবি : সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে ছদ্মবেশে অ‌ভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামা‌দি ও নগদ টাকাসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁ‌ড়ি।


বৃহস্প‌তিবার (২৭ নভেম্বর) সকা‌লে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ও‌সি ত্রিনাথ সাহা এর সত্যতা নিশ্চিত করেন। এর আগে, এদিন রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফে‌রিঘা‌টে অবস্থানরত শাহ মখদুম ফেরিতে অ‌ভিযান চালি‌য়ে তা‌দের  গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— গোয়ালন্দের দে‌ৗলত‌দিয়া  বাহারচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে মো. বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়ার মৃত তারক আলি মণ্ডলের ছেলে মো. হাসান মন্ডল (৫০) ও ফকির পাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।


পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে দৌলত‌দিয়া নে‌ৗ-পুলিশ ফাঁ‌ড়ির এক‌টি টিম গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে লুঙ্গি পরে দৌলতদিয়া-পাটু‌রিয়া নে‌ৗরুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়াখেলার তাস ও নগদ টাকাসহ ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।


দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ও‌সি ত্রিনাথ সাহা জানান, জুয়াড়ি একটি দলে বেশ কয়েকজন থাকে। অ‌ভিযানের সময় পু‌লিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়। এ সময় হয়তো আরও কয়েকজন যাত্রীদের সাথে মিশে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী