ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

ভিসা বিতর্কে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ড্র বর্জন করার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদলের কয়েকজনকে ভিসা না দেয়ায় দেশটিতে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র-এ অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:৭ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:৭ সময়
ভিসা বিতর্কে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ড্র বর্জন করার ঘোষণা ইরানের ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদলের কয়েকজনকে ভিসা না দেয়ায় দেশটিতে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র-এ অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।


ইরান দাবি করছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যার সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। দেশটির ফুটবল ফেডারেশন শুক্রবার (২৮ নভেম্বের) এক বিবৃতিতে জানায় যে, যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে তারা বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। 


ফেডারেশনের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ভিসা ইস্যুর সিদ্ধান্ত খেলাধুলা বহির্ভূত এবং এ কারণে পুরো প্রতিনিধিদলই ড্র বর্জন করছে।


ইরানি ক্রীড়া ওয়েবসাইট 'ভারজেস-৩' জানায়, ভিসা না পাওয়া ব্যক্তিদের তালিকায় ফেডারেশনের সভাপতি মেহদি তাজও রয়েছেন। তাজ অভিযোগ করেন যে, এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের এই আচরণ অগ্রহণযোগ্য এবং ফিফাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।


প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধি দলের চার সদস্য—যাদের মধ্যে জাতীয় দলের কোচ আমির ঘালেনোয়িও রয়েছেন—৫ ডিসেম্বরের ড্র অনুষ্ঠানের জন্য ভিসা পেয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী অন্যান্য সদস্যদের ভিসা না মেলায় পুরো দলই অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে।


ইরান চলতি বছরের মার্চে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে, যা তাদের টানা চতুর্থ এবং মোট সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। যদিও তারা কখনো নকআউটে উঠতে পারেনি; ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ২–১ গোলে হারানো ছিল তাদের জন্য ঐতিহাসিক সাফল্য। ২০২২ বিশ্বকাপে অবশ্য ১–০ গোলের ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় যুক্তরাষ্ট্র।


দেশটি কানাডা ও মেক্সিকোর সঙ্গে ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক—ও ইরান দীর্ঘ চার দশক ধরে রাজনৈতিক দূরত্বে রয়েছে। এ বছর এপ্রিল থেকে দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চললেও জুনে ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলা এবং পরবর্তী ১২ দিনের যুদ্ধের পর আলোচনা ভেঙে যায়। যুক্তরাষ্ট্রও ওই সামরিক অভিযানে সরাসরি অংশ নিয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক

নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক