ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা।শনিবার (২৯ নভেম্বর) সকালে
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৫ সময়
গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ছবি : সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা।


শনিবার (২৯ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা প্রথমে কারখানার মূল ফটকে অবস্থান করে।


পরে, তারা পিএন কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে আন্দোলন শুরু করে। পুলিশ এসে তাদেরকে (পোশাক শ্রমিক) বুঝিয়ে ওই কারখানার সামনে থেকে সরিয়ে দেয়।


পুলিশ ও শ্রমিকরা জানায়, হানিওয়েল গার্মেন্টস লিঃ কারখানার শ্রমিকরা জিএম এবং  এডমিন অফিসারকে অপসারণসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করে আসছিল। কারখানা কর্তৃপক্ষ গত ২৫ নভেম্বর হতে শ্রম আইন দেখিয়ে অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার নোটিশ প্রদান করে।


একইসাথে গত ২৬ নভেম্বর বিভিন্ন সেকশনের মোট ৫৮জন উশৃঙ্খল শ্রমিককে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে কর্তৃপক্ষ।


একাধিক শ্রমিক জানান, কারখানা বন্ধ চাইনা আমরা কাজ করতে চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি দ্রুত যেন কারখানা খুলে দেয়া হয়।


জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান বলেন, শ্রমিকদের ন্যায় সঙ্গত যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। বেআইনি অযৌক্তিক দাবির প্রতি আমাদের কোন সমর্থন নাই। একই সাথে যেন কোন নিরহ শ্রমিক হয়রানির শিকার না হয়।


গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, সকালে বন্ধ কারখানার শ্রমিকরা পিএন কম্পোজিট লিমিটেড কারখানার সামনে আসলে তাদের-কে বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে।


বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, রোববার কলকারখানা অধিদতরে মালিক ও শ্রমিক পক্ষ এক সঙ্গে বসে আলোচনার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী