ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) ভোরে পেট্রোল ঢেলে ওই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।


সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি কালো রংয়ের প্রাইভেটকারে করে তিনজন ব্যক্তি শহীদ স্মৃতিস্তম্ভের কাছে নামেন। তারা স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা গাড়ির চাকার টায়ারগুলো জড়ো করেন। এরপর টায়ারে পেট্রোল ঢেলে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার পরপরই তাঁর দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতা পুলিশ আগুন নিভিয়ে ফেলেন।


এদিন, সকাল আটটার দিকে সরেজমিনে দেখা গেছে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ পুড়ে কালো রং ধারণ করেছে। আগুনে ভষ্মিভূত ছাই স্তম্ভের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার সমন্বয়ক ওমর ফারুক বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়াকে আমরা পরিকল্পিত নাশকতা মনে করছি। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে আসছে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটনায় দোষীদের শনাক্ত করে তাদের আইনের আওতার আনার দাবি করছি।'


এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, 'ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।'


উল্লেখ্য, গণঅভ্যুত্থানে অংশ নিয়ে মানিকগঞ্জে পাঁচজন শহীদ হন। সেই স্মৃতিকে ধরে রাখতে মানরা সেতুর দক্ষিণপাশে পশ্চিম সেওতা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী