ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় জামার্নির যে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স ছবি : সংগৃহীত

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় জামার্নির যে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার আসার কথা ছিল, তা আসছে না।


মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদন পেলেও সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি নিশ্চিত করেছে। বেবিচক সেইঅনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পাঠাচ্ছে।


প্রসঙ্গত, খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিতে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। তবে, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে না পারায় দেশটির সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল।


৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী