ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো’ হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প মেসেজে কবুল বললে কী বিয়ে হয়ে যাবে, ইসলাম কী বলে স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ

এখন কোথায় আছেন ‘হঠাৎ বৃষ্টি’র নায়িকা প্রিয়াঙ্কা

কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। ‘হঠাৎ বৃষ্টি’, ‘সাথী’, ‘সঙ্গী’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীকে
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৭ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৭ সময়
এখন কোথায় আছেন ‘হঠাৎ বৃষ্টি’র নায়িকা প্রিয়াঙ্কা ছবি : সংগৃহীত

কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। ‘হঠাৎ বৃষ্টি’, ‘সাথী’, ‘সঙ্গী’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীকে আর বাংলা সিনেমায় দেখা যায় না। তিনি এখন কোথায় আছেন, কী করছেন?


কলকাতায় জন্ম নেওয়া প্রিয়াঙ্কার প্রথম ছবি ছিল ‘যোদ্ধা’। তবে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে ‘দীপা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।


২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাথী’ সিনেমায় সোনালি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। জিৎ-প্রিয়াঙ্কা জুটির এই ছবি ছিল টালিউডের ব্লকবাস্টার। ২০০৩ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘সঙ্গী’ ছবিতে দর্শকেরা আবার পেয়েছিলেন জিৎ-প্রিয়াঙ্কা জুটিকে। তবে ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।


এর মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমায় ঝুঁকে পড়েন প্রিয়াঙ্কা। তামিল, কন্নড় সিনেমায় খ্যাতি পেতে থাকেন। ফলে বাংলা সিনেমা কমিয়ে দেন।

২০১১ সালে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘হ্যালো মেমসাহেব’–এর পর আর কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি তাঁকে।


এরপর টালিউড থেকে হারিয়ে যান। বাংলা সিনেমার দর্শকেরা ভেবেছিলেন, তিনি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু তা নয়, তিনি দাপটের সঙ্গে কাজ করছিলেন তামিল ও কন্নড় ছবিতে। ‘এইচ টু ও’, ‘আইস’, ‘রাজা’, ‘শ্রীমতী’, ‘দেবকী’র মতো আলোচিত তামিল ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন।


গত ২২ আগস্ট মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত কন্নড় সিনেমা ‘কামারো ২ ’; ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।


২০০৩ সালে কন্নড় ছবির অভিনেতা, পরিচালক ও প্রযোজক উপেন্দ্র রাওকে বিয়ের পর থেকে তিনি প্রিয়াঙ্কা ত্রিবেদী নয়, প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে পরিচিতি পেয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ