ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান আরো বাড়াল বার্সেলোনা

রাফিনিয়ার দুর্দান্ত জোড়া গোলে ওসাসুনাকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরো শক্ত করল বার্সেলোনা। এই
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৩৯ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৩৯ সময়
রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান আরো বাড়াল বার্সেলোনা ছবি : সংগৃহীত

রাফিনিয়ার দুর্দান্ত জোড়া গোলে ওসাসুনাকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরো শক্ত করল বার্সেলোনা। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।


ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বার্সা। ২৩তম মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে ফেরান তোরেসের হেডে করা গোল বাতিল হয় ভিএআরে।


 

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাশফোর্ড কয়েকবার গোলের কাছাকাছি গেলেও ওসাসুনার রক্ষণ ভাঙতে সময় লাগে। অবশেষে ৭০তম মিনিটে পেদ্রির পাস থেকে দুর্দান্ত শটে জালের নিচের ডান কোণে বল পাঠিয়ে দলকে লিড এনে দেন রাফিনিয়া।


এরপর ইয়ামালের একটি বাঁকানো শট রুখে দেন ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরা।


তবে ম্যাচের শেষ দিকে, ৮৬তম মিনিটে জুলস কুন্দের ডিফ্লেক্টেড ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনিয়া।

এই জয়ের মাধ্যমে বার্সেলোনা টানা সাতটি লা লিগা ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জয় পেল, ২০১৭ সালের পর যা প্রথম। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা