ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বসুন্ধরা সিটিতে ১৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাসকে গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে ধারণ করে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
বসুন্ধরা সিটিতে ১৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাসকে গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে ধারণ করে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের এন্ট্রিয়ামে শুরু হয়েছে ১৭ দিনব্যাপী বিসিডিএল বিজয় মেলা-২০২৫। মেলার আয়োজন করে বসুন্ধরা সিটি শপিং মল।


সোমবার সকালে বসুন্ধরা সিটি শপিং মলের এন্ট্রিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।


১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং মলে এই বিসিডিএল বিজয় মেলা অনুষ্ঠিত হবে।


প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এতে থাকবে ফ্যাশন শো, গান, নাচ, ফ্লাশমব ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে থাকবে ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ।


অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা সংগ্রামে নিহত বীর শহীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


পরে জাতীয় সংগীত ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

এ সময় বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এ আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের গর্ব, ইতিহাস, স্মৃতি ও অনুভূতির এক অনন্য সম্মিলন। বিজয়ের এ মাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ।’


তিনি আরো বলেন, ‘বসুন্ধরা সিটি শপিং মল প্রতিদিন শিশু থেকে প্রবীণ- পরিবার, তরুণ-তরুণী, পর্যটক ও কর্মজীবীসহ হাজারো মানুষের মিলনস্থল।


সেই বিবেচনায় এই মেলার মাধ্যমে দর্শনার্থীদের জন্য একটি নিরাপদ, পরিবারবান্ধব ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সংস্কৃতি, বিনোদন ও কেনাকাটার সমন্বয়ে স্বাধীনতার প্রকৃত চেতনাকে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।’

বসুন্ধরা সিটি শপিং মলের কর্তৃপক্ষ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বসুন্ধরা সিটি শপিং মল সব সময়ই দেশের মানুষের জন্য একটি বিশ্বমানের, নিরাপদ ও পরিবারকেন্দ্রিক পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি, সৃজনশীলতা, ব্যবসা ও বিনোদনের সুন্দর সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও আরো শক্তভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ রয়েছি।


এবারের বিজয় মেলা ২০২৫-এর Title Sponsor হিসেবে রয়েছে OPPO Bangladesh এবং Powered By Sponsor হিসেবে রয়েছে VIVO Bangladesh ও Sony-Rangs।


এ ছাড়া অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো হলো Freeland, Klubhaus, Gentle Park, Shishu Paribahan, Peal Lifestyle, Infinity, Irani Borka, Bond, Country Boy, Sea Sky ও Irani Mart।


সর্বশেষে মেলায় অংশগ্রহণকারী সব স্পন্সর, ব্র্যান্ড হাউস, শিল্পী, মিডিয়া প্রতিনিধি ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস