ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

জিতের সিনেমায় আইটেম গার্ল মিমি?

এই মুহূর্তে জোরকদমে চলছে পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’–এর শুটিং। বিপ্লবী অনন্ত
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৩ সময়
জিতের সিনেমায় আইটেম গার্ল মিমি? ছবি : সংগৃহীত

এই মুহূর্তে জোরকদমে চলছে পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’–এর শুটিং। বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনকাহিনি অবলম্বনে তৈরি এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জিৎ। 


চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে একেবারে আমূল বদলে ফেলেছেন নিজেকে—ওজন কমানো থেকে শুরু করে লাঠিখেলা শেখা, মার্শাল আর্টের প্রশিক্ষণ, এমনকি উচ্চারণ ও হাঁটাচলার ভঙ্গিতেও এনেছেন বড় পরিবর্তন।


এর মধ্যেই ভারতীয় গণমাধ্যমের খবর, ছবির অন্যতম বাড়তি আকর্ষণ নাকি মিমি চক্রবর্তী! 


শোনা যাচ্ছে, ছবিতে একটি বিশেষ গানের দৃশ্যে তাকে দেখা যাবে— অর্থাৎ আইটেম গার্ল হিসেবেই চমক দিতে পারেন মিমি।


অন্যদিকে, ছবিতে জিতের বিপরীতে দেখা যেতে পারে নবাগতা অভিনেত্রী দেবোত্তমা সাহাকে। উল্লেখযোগ্যভাবে, এই ছবির মাধ্যমেই তিনি প্রথমবার বাংলা ছবিতে কাজ করতে চলেছেন বলে জানা যাচ্ছে।


এদিকে জিতের ছবির বাইরে মিমি চক্রবর্তীকে দেখা যাবে পরিচালক সৃজিত মুখার্জির আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’–এ নায়িকা হিসেবে। ফলে একদিকে আইটেম গানের গুঞ্জন, অন্যদিকে মুখ্য চরিত্র—দুই মেরুতে মিমির উপস্থিতি ঘিরে টলিউডে চর্চা এখন তুঙ্গে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প