ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ঢাবির সকল প্রবেশপথ বন্ধের সিদ্ধান্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। ফলে ভীড়
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৫ সময়
ঢাবির সকল প্রবেশপথ বন্ধের সিদ্ধান্ত ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। ফলে ভীড় এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


এতে বলা হয়, শরিফ ওসমান হাদিকে সমাহিত করা নিয়ে ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখিত।


এদিকে, শরিফ ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হচ্ছে। সেখানে দুপুর দুইটায় তার জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।


এর আগে, শনিবার সকালে হৃদরোগ ইনিস্টিটিউটের হিমাঘার থেকে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ময়নাতদন্তের পর শেষ গোসলের জন্য আবার তাকে হৃদরোগ ইনিস্টিটিউটে নেয়া হয়।


প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারী হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 


এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হাদির মরদেহ দেশে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে তার মরদেহ হৃদরোগ ইনিস্টিটিউটে নেয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার