ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪১ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪১ সময়
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচিসহ বিএনপির নেতৃবৃন্দ।


জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়ার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফরম সংগ্রহ করেছেন।


দলীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ সদর আসনসহ তিনটি আসন থেকে নির্বাচন করবেন। আজ বুধবার দুপুর ২টার দিকে তার পক্ষ থেকে বখতিয়ার আহম্মেদ কচি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বেগম খালেদা জিয়া এবারই প্রথম দিনাজপুর থেকে নির্বাচন করবেন।


দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা।


কিন্তু কোনো নির্বাচনে তিনি দিনাজপুর থেকে নির্বাচন করেননি। তার জীবনে যতগুলো নির্বাচন করেছেন, কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি। হয়ত এটাই তার জীবনের শেষ নির্বাচন। এই নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য মুখিয়ে আছেন।

অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট প্রদানের জন্য। রেকর্ডসংখ্যক ভোট দিয়ে দেশনেত্রীকে দিনাজপুরের মানুষ বিজয়ী করবে।

এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দিনাজপুর-৩ (সদর) আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী