ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

যে কারণে ছুটি কমল শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে গতবছরের থেকে ১২ দিন
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
যে কারণে ছুটি কমল শিক্ষাপ্রতিষ্ঠানে ছবি : সংগৃহীত

দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে গতবছরের থেকে ১২ দিন ছুটি কমানো হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেক সময় স্কুল খোলা রাখা হবে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।


তারা বলছেন, আমলারা শিক্ষকদের ওপর ক্ষোভ ঝাড়ছেন। পুরো রমজান মাসই ছুটি চাই। রোজা রেখে পাঠদান করা অসম্ভব।

রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কমকর্তারা বলছেন, সিলেবাস শেষ করার উদ্দেশেই রমজানের ক্লাস করানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে।


আমরা আশাকরি শিক্ষকরা বিষয়টি বুঝবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘শুক্র ও শনিবার যেসব দিবস পড়েছে সেগেুলো উল্লেখ করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য বছরে ৫২টি শুক্রবার, ৫২টি শনিবার তাহলে ৩৬৫ দিনে চলে গেলো ১০৪ দিন।


এখানে আরো ৬৪ দিন ছুটি যোগ হলো।


মোট ছুটি হলো ১৬৮ দিন। বছরে তিনটি পরীক্ষা ১২ দিন করে ৩৬ দিন। তাহলে দেখা শুনাতেই ২০৫ দিন আমাদের ক্লাস হবে না। এরপর বিভিন্ন অনুষ্ঠান বই বিতরণ, মিলাদ মাহফিল, এসএসসির বিদায় এগুলোতো শুক্র শনিবার হয়না। সব মিলিয়ে ক্লাসতো ১৫০ দিনও হয় না।

এ লক্ষ্যকে কেন্দ্র করে ছুটি কমানো হয়েছে। এটা মাথায় রেখেই শিক্ষা মন্ত্রণালয় ছুটি কমিয়েছে বলে আমি ধারণা করছি। অধিক সংখ্যক শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান নিশ্চিত করতে, সিলেবাস কভার করতে গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে, রমজানে ২ সপ্তাহ ক্লাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

এদিকে ছুটির তালিকায় দেখা গেছে, শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক বা প্রাক নির্বাচনি পরীক্ষা ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। আর ফল প্রকাশ ২৯ জুলাই। নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। ফল প্রকাশ হবে ১৮ নভেম্বরের মধ্যে। বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত। এ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।


তালিকায় দেখা যায়, মোট ৬৪ দিন ছুটির মধ্যে ৮ মার্চ থেকে রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। শুক্রবার ও শনিবার থাকায় স্কুল খুলবে ২৯ মার্চ।


ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন। এ ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। তারপরে শুক্র ও শনিবারের ছুটির পরে ৭ জুন থেকে স্কুল খুলবে। এই ছুটি গত বছর ছিল ১৫ দিন।


দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা মিলিয়ে একদিন ছুটি রাখা হয়েছে। ফাতেমা ই ইয়াজ দাহমে একদিন ছুটি রয়েছে।


এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। গতবছর এই ছুটি ছিল ৩ দিন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা