ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৮ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৮ সময়
খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাফুফের শোক বার্তায় লেখা হয়েছে, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন 'প্রভাবশালী নেত্রী' হিসেবে ভূমিকা রেখেছেন। একজন মুক্তিযোদ্ধা ও মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান 'স্মরণীয়' হয়ে থাকবে।


খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। নেতৃত্ব ও সংগ্রামের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান থাকবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে পোস্টে উল্লেখ করা হয়।


বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যগণ, সাধারণ সম্পাদক, বাফুফের সকল স্থায়ী কমিটি এবং সকল কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ