ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেননি তিন হেভিওয়েট বিএনপি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ২৩ ডিসেম্বর বিএনপি থেকে চারজন হেভিওয়েট নেতা মনোনয়ন ফরম সংগ্রহ
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৯ সময়
শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেননি তিন হেভিওয়েট বিএনপি নেতা ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ২৩ ডিসেম্বর বিএনপি থেকে চারজন হেভিওয়েট নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তারা হলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন, চারজনের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন সৈয়দ সাদাত আহমেদ। বাকি তিনজন—গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, সাইফুদ্দীন সালাম মিঠু ও গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ—নির্ধারিত দিনে মনোনয়ন দাখিল করেননি।


নেতৃবৃন্দের মধ্যে এটি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। কেউ বলছেন, দলের নির্দেশনা না থাকায় বা পদ-প্রতিষ্ঠানের ক্ষতি হবে ভেবে তারা ফরম দাখিল করেননি। অন্যরা মনে করছেন, তারা বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তার সঙ্গে কোনো সভা বা সমাবেশে অংশ নেননি।


চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া অভিযোগ করেছেন, এই চার নেতা কোনো প্রকার পরামর্শ বা আলাপ-আলোচনায় অংশ নেননি।


 এসব বিষয়ে জানতে তাদের ফোন করা হলেও কল রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?