ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসকের মৃত্যু

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক মারা গেছেন। সোমবার (২৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায়
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৩, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৩, দুপুর ২:৫০ সময়
কুমিল্লায় সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসকের মৃত্যু ছবি : সংগৃহীত
কুমিল্লায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক মারা গেছেন। সোমবার (২৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। রোববার (২২ অক্টোবর) বিকেলে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে সন্ত্রাসী হামলায় ওই চিকিৎসককের মৃত্যুর খবরে জেলার গোটা স্বাস্থ্য বিভাগে শোকের ছায়া নেমে আসে।

এর আগে শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর রেইসকোর্স এলাকার শাপলা ভবনে শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক এবং তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে উপর্যপুরী ছুরিকাঘাতে গুরুতর জখম করেন একই ভবনের কয়েকজন উগ্র বাসিন্দা। মুমূর্ষু অবস্থায় ওই চিকিৎসককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে, জানা গেছে, নগরীর রেইসকোর্স এলাকার শাপলা ভবনে ফ্ল্যাট মালিক ওনার্স এসোসিয়েশনের কমিটি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে একই ভবনের বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদ পাপ্পুর নেতৃত্বে ডা. জহিরুল হকের চেম্বারে ঢুকে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর জখম হন। এসময় ওই চিকিৎসককের স্ত্রী ফারহানা আফরিন হিমিকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহত ওই দম্পতিকে উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করেন। এতে গুরুতর আহত ডা. জহিরুল হককে আইসিইউতে স্থানান্তর করা হয়।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তার ব্যপক জখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ডাক্তার জহিরুল হককে দুই দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর অবস্থার অবনতি দেখে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মেদ সঞ্জুর মোর্শেদ বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাউদ্দিন মাহমুদ পাপ্পু নামের এক হামলাকারীকে আটক করা হয়েছে। তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী