ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে আর্সেনাল-রিয়াল মাদ্রিদ-পিএসজি-ইন্টার মিলান

চ্যাম্পিয়ন্স লিগের ৭ম রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ। রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ আর্সেনাল ও ইন্টার মিলান মহারণ। একই
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:২৩ সময়
চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে আর্সেনাল-রিয়াল মাদ্রিদ-পিএসজি-ইন্টার মিলান
চ্যাম্পিয়ন্স লিগের ৭ম রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ। রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ আর্সেনাল ও ইন্টার মিলান মহারণ। একই সময় ভিন্ন ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ-মোনাকো, পিএসজি-স্পোর্টিং লিসবন। এছাড়াও রাত পৌনে ১২টায় মুখোমুখি হবে ম্যানসিটি-গ্লিমট। ৬ ম্যাচে শতভাগ জয়ে টেবিলের শীর্ষে আছে গানাররা। দারুন ফর্মে থাকা আর্তেতার দলের শক্তি দারুন ফর্ম। সেই সাথে গানাদের রক্ষন এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা। তবে ইনজুরিতে এখনও মাঠের বাইরে ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি। তবে ফিট হয়ে স্কোয়াডে আছেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ড।

অন্যদিকে, ইন্টার মিলানও খুব একটা পিছিয়ে থাকবে না। বিশেষ করে ঘরের মাঠ সান সিরোতে সবসময় ভয়ঙ্কর মিলান। রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে ইতালিয়ান ক্লাবটি। দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও মার্কাস থুরাম হতে পারে ইন্টারের ত্রাতা। তবে ইনজুরিতে হাকান চানালুলু, ডেনজেল ডামফ্রিসের সার্ভিস পাবে না দলটি। আর্সেনালের সাথে অতিতের ৪ মোকাবেলায় সমান ২টি করে জয় পেয়েছে ইন্টার ও আর্সেনাল।

৬ ম্যাচে ৪ জয় আর ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ রাতে মুখোমুখি হবে এ এস মোনাকোর। শক্তির বিচারে ফেভারিট হিসেবে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। তবে রিয়ালের সাম্প্রতিক ফর্ম মোটেও অনুকুলে নয়। শাবি আলোনসোর দায়িত্ব ছাড়ার পর অন্তরবর্তিকালিন কোচ আলভারো আরবেলোয়ার হার দিয়ে শুরু করেছে রিয়াল অভিযান। মোনাকা ম্যাচে কেবল জয় নয় সেরা ছন্দ ফিরে পাবার চ্যালেঞ্চ লস ব্লাঙ্কোসদের। ইনজুরিতে এই ম্যাচে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এদের মিলিতাও, ফারল্যান্ড মেন্ডিকে পাবে না রিয়াল। সেই সাথে কার্ড সমস্যায় খেলতে পারবে না আলভারো ক্যারেরাস। তবে জাতীয় দলের ব্যস্ততায় ব্রাহিম দিয়াজকে পাবে না আলভারোয়ার দল।

রাতে মাঠে নামবে চ্যাম্পিয়ন পিএসজি। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে হট ফেভারিট প্যারিসের ক্লাবটি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে লুইস এনরিখের দল। এই ম্যাচে দুই ডিফেন্ডার আশরাফ হাকিমি ও লুকাস হার্নান্দেজের সার্ভিস। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?