ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ জুলাই আন্দোলনে স্বামী নিহত, স্ত্রী জবানবন্দি দেওয়ায় মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতারা তারিখ মনে না থাকলেও পুরোনো ছবি খুঁজে দেবে গুগল ফটোসের ম্যাপ ভিউ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ব্যালন ডি'অর চান এমবাপ্পে

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এর ফলে পয়েন্ট ভাগাভাগি
  • আপলোড সময় : ২১ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ২১ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩২ সময়
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ
আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করল দু’দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হেরেছিল বাংলাদেশ। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচ করে খেলে ভারত ৪, নিউজিল্যান্ড ২ ও যুক্তরাষ্ট্রের ১ পয়েন্ট আছে। আগামী ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

আজ বুলাওয়ায়োতে বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় শুরু করা যায়নি। এক ঘন্টার বেশি সময় নষ্ট হলে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ ৪৭ ওভারে নেমে আসে। দীর্ঘ সময় পর হওয়া টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার ইকবাল হোসেন ইমন। নিউজিল্যান্ড ওপেনার হুগো বোগকে ৮ রানে বোল্ড করেন ইমন।

এরপর দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ড। ১০ ওভার শেষে বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। বৃষ্টির তেজ অব্যাহত থাকায় স্থানীয় সময় বিকেল ৩টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ১০ ওভার শেষে ১ উইকেটে ৫১ রান করেছিল নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের