ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সোনার দামে এবার আরও বড় পতন

বছরের শুরু থেকে পাগলা ঘোড়ার মতো ছুটে চলা সোনার দামে হঠাৎ যেন শক্ত টান পড়েছে। রেকর্ডের পর রেকর্ড
  • আপলোড সময় : ৩১ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ৩১ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫৩ সময়
সোনার দামে এবার আরও বড় পতন
বছরের শুরু থেকে পাগলা ঘোড়ার মতো ছুটে চলা সোনার দামে হঠাৎ যেন শক্ত টান পড়েছে। রেকর্ডের পর রেকর্ড ভেঙে যখন মূল্যবান হলুদ ধাতুটির দাম ছুটছিল তিন লাখের দিকে, তখনই হঠাৎ দেখা গেল বড় পতন। গতকাল দেশের বাজারে এক ধাক্কায় ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমে যাওয়ার পর আজ শনিবার (৩১ জানুয়ারি) তার চেয়েও বড় পতন ঘটেছে সোনার দামে। এদিন প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে মাত্র দুই ধাক্কায় দেশে ভরিপ্রতি সোনার দাম পড়ে গেছে ৩০ হাজার টাকার বেশি।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে সোনার দাম নতুন করে সমন্বয় করা হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। যদিও সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে; তবে মূল কারণ হচ্ছে, আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮৯০ ডলারে নেমে এসেছে। এর আগে, বৃহস্পতিবার আউন্সে ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল সোনার দাম।

বাজুসের নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে এখন সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৭ হাজার ২৯০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস