ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

ভোট উপলক্ষে দোকান ও শপিং মল দুই দিন বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ
  • আপলোড সময় : ৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫ সময়
  • আপডেট সময় : ৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫ সময়
ভোট উপলক্ষে দোকান ও শপিং মল দুই দিন বন্ধ থাকবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্বাচনের দিন ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ সহজ করতে এবং সরকারি দেয়া ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ফলে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি ও নির্বাচন দিবস মিলিয়ে এই দুই দিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে শিল্পকারখানার শ্রমিকদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ