ঢাকা | |

মে মাসে সহিংসতায় ৩২ জনের মৃত্যু, উদ্ধার ৫৩ অজ্ঞাত মরদেহ: এমএসএফ

দেশে মে মাসজুড়ে বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনায় ৩২ জন নিহত এবং ৭১ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
মে মাসে সহিংসতায় ৩২ জনের মৃত্যু, উদ্ধার ৫৩ অজ্ঞাত মরদেহ: এমএসএফ

দেশে মে মাসজুড়ে বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনায় ৩২ জন নিহত এবং ৭১ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ মে) প্রকাশিত মাসিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, মে মাসে মোট ৬৯টি সহিংস ঘটনার মধ্যে চুরি, ধর্ষণচেষ্টা, জমি সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি ও ডাকাতির মতো বিভিন্ন ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। তুলনায় এপ্রিল মাসে ২১ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছিলেন। সংস্থাটি বলছে, এ ধরনের সহিংসতা বৃদ্ধি আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে নদী, সড়ক, রেললাইন ও ফসলি জমি থেকে ৫৩টি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। এপ্রিল মাসে এই সংখ্যা ছিল ৫৬টি। রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে কিছুটা কমে এসেছে আহতের সংখ্যা। মে মাসে রাজনৈতিক সহিংসতায় ৩ জন নিহত এবং ১৯৩ জন আহত হন, যেখানে এপ্রিল মাসে আহতের সংখ্যা ছিল ৩০৩।


সীমান্ত সহিংসতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। মে মাসে ভারত ও মিয়ানমার সীমান্তে ১০ জন নিহত এবং ১৩ জন আহত হন। একই সময়ে ১০ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়। এছাড়া কারা হেফাজতে ৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাংবাদিক নির্যাতনের ঘটনা কিছুটা কমলেও আইনি হয়রানি বেড়েছে বলে জানানো হয়েছে। সবশেষে এমএসএফ বলেছে, দেশে মানবাধিকার পরিস্থিতি সংখ্যাগত কিছু পরিবর্তন হলেও কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে আইনের শাসনের দুর্বলতা, জবাবদিহির অভাব এবং প্রাতিষ্ঠানিক চাপ ভবিষ্যতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস