ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

শ্রীলঙ্কার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি, গোল্ড ক্যাটাগরিতে নাহিদ

শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতার ষষ্ঠ আসরের খেলোয়াড় নিলামে অংশ নিতে ৩২ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:৬ সময়
শ্রীলঙ্কার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি, গোল্ড ক্যাটাগরিতে নাহিদ

শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতার ষষ্ঠ আসরের খেলোয়াড় নিলামে অংশ নিতে ৩২ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছেন জাতীয় দলের পরিচিত মুখ নাহিদ রানা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও শামিম হোসেনসহ আরও অনেক ক্রিকেটার। নিবন্ধিত বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের শরিফুল ইসলামকে রাখা হয়েছে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে। অন্যদিকে নাহিদ রানা, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত জায়গা পেয়েছেন গোল্ড ক্যাটাগরিতে।


এবার সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন ক্লাসিক ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান ও রিপন মণ্ডলসহ আরও কয়েকজন। বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে খেলোয়াড় ড্রাফট। এবারের আসরে মোট ৪২১ জন ক্রিকেটার ড্রাফটে অংশ নিচ্ছেন, যার মধ্যে স্থানীয় খেলোয়াড় রয়েছেন ১৭৯ জন। পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৭ জুলাই এবং পর্দা নামবে ৮ আগস্ট। পুরো আসরে অনুষ্ঠিত হবে ২৪টি ম্যাচ।


এদিকে ড্রাফটের আগেই তিন বাংলাদেশি ক্রিকেটার দল নিশ্চিত করেছেন। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন জাফনার ফ্র্যাঞ্চাইজিতে, আর লিটন দাসকে দলে ভিড়িয়েছে গলের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকে ড্রাফটে নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, আফিফ হোসেন, রিপন মণ্ডলসহ মোট ৩২ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ