ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন এক পরিকল্পনাকে ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোয়
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৯ সময়
ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন এক পরিকল্পনাকে ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোয় বেসরকারি বিনিয়োগ যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে বিভিন্ন মহাদেশের ফুটবল সংস্থাগুলোর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এর জেরে তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, ফিফার একটি নতুন বাণিজ্যিক প্রকল্পের আওতায় বিশ্বকাপসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পদে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির পরিকল্পনা ছিল। ইনফান্তিনোর দাবি ছিল, এতে ফিফার সদস্য দেশগুলো আর্থিকভাবে লাভবান হবে। তবে প্রস্তাবটি প্রকাশ্যে আসার পরই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাসহ একাধিক মহাদেশীয় সংগঠন তীব্র আপত্তি জানায়।


বিশেষ করে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দেয়, বিতর্কিত পরিকল্পনা থেকে সরে না এলে তারা কঠোর অবস্থান নেবে। এরপর একে একে অন্য মহাদেশীয় সংস্থাগুলোও একই অবস্থান গ্রহণ করলে শেষ পর্যন্ত নিজের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন ইনফান্তিনো। তবে পরিকল্পনা প্রত্যাহারের পরও বিতর্ক থামেনি। সাম্প্রতিক বিশ্বকাপ আয়োজন, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে আগের সমালোচনাগুলোও আবার সামনে চলে এসেছে। ফলে ফিফার বর্তমান নেতৃত্বের ওপর আস্থাহীনতা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আগামী মেয়াদের ফিফা সভাপতির নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই কয়েকটি দেশের ফুটবল সংস্থা ইনফান্তিনোকে সমর্থন না করার ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, ফিফায় সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সদস্যদের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে তিনি ব্যর্থ হয়েছেন। এদিকে বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থা আগামী নির্বাচনে বিকল্প নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগও শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ফলে তৃতীয় মেয়াদে দায়িত্বে থাকার পরিকল্পনা বাস্তবায়ন ইনফান্তিনোর জন্য আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, আগামী ফিফা কংগ্রেস এবং সভাপতি নির্বাচন বিশ্ব ফুটবলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা